tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকইসলামাবাদের বৈঠক ব্যর্থ, ইরান প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ

ইসলামাবাদের বৈঠক ব্যর্থ, ইরান প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে জানানো হয়েছে, এ সময় পুতিন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, চলমান সংকট নিরসনে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে পুতিন উল্লেখ করেছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখার আগ্রহও প্রকাশ করেন তিনি।

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় কোনো ইতিবাচক অগ্রগতি না হওয়ায় পুতিনের এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।