tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধ থামলেও সহসাই কাটছে না তেলের সংকট

যুদ্ধ থামলেও সহসাই কাটছে না তেলের সংকট

যুদ্ধ থামলেও সহসাই কাটছে না তেলের সংকট

পাকিস্তানের মধ্যস্থতায় ৪০ দিনের সংঘাতের পর বুধবার যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ শুক্রবার ইসলামাবাদে তাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এ ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার থেকে কমে ৯২ ডলারে নেমে এলেও, জ্বালানির মূল্য সাধারণ মানুষের নাগালে ফিরতে এখনো বেশ সময় লাগবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক হতেও সময় লাগবে।

বিশ্বজুড়ে তেলের সংকট কাটাতে যেসব বড় বাধা রয়েছে, সেগুলো তুলে ধরেছে আল জাজিরার এক প্রতিবেদনে।

হরমুজ প্রণালি ও সরবরাহ জটিলতা: বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় ২০ শতাংশ পরিবাহিত হয় হরমুজ প্রণালি দিয়ে। যুদ্ধ চলাকালে এই গুরুত্বপূর্ণ নৌপথ কার্যত বন্ধ ছিল। চুক্তির পর এটি খুলে দেওয়া হলেও সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে।

ট্যাংকারের অবস্থান সংকট: যুদ্ধের কারণে বড় বড় তেলবাহী ট্যাংকারগুলো মধ্যপ্রাচ্য থেকে দূরে সরে গিয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। সেগুলো আবার উপসাগরীয় অঞ্চলে ফিরে এসে তেল পরিবহনে যুক্ত হতে কয়েক সপ্তাহ সময় লাগবে।

নিরাপত্তা নিয়ে শঙ্কা: মাত্র দুই সপ্তাহের এই ‘ভঙ্গুর’ যুদ্ধবিরতির কারণে বড় বিনিয়োগ বা জাহাজ চলাচলে ঝুঁকি নিতে এখনো অনেক কোম্পানি অনিচ্ছুক।

তেলকূপ চালুর চ্যালেঞ্জ: দীর্ঘদিন সরবরাহ বন্ধ থাকা এবং তীরবর্তী মজুতাগার পূর্ণ হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যের অনেক দেশ তাদের তেলকূপ বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল।

ধীর ও ব্যয়বহুল প্রক্রিয়া: একটি তেলকূপ বা রিফাইনারি পুনরায় চালু করা খুব জটিল ও সময়সাপেক্ষ কাজ। এটি শুধু একটি সুইচ টেপার মতো সহজ নয়, বরং এতে বড় ধরনের কারিগরি ও আর্থিক প্রস্তুতি প্রয়োজন।

অবকাঠামোর ক্ষতি: যুদ্ধের সময় অনেক জ্বালানি স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এসব অবকাঠামো পুনর্গঠন করতে কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত সময় লাগতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ সংকটের প্রভাব শুধু জ্বালানি খাতেই সীমাবদ্ধ থাকবে না; বরং বৈশ্বিক অর্থনীতি, পরিবহন ব্যয় এবং নিত্যপণ্যের দামেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।