tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে পরমাণু হামলার জল্পনা, যা বলল হোয়াইট হাউস

ইরানে পরমাণু হামলার জল্পনা, যা বলল হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালী চালু না করে, তবে বৈশ্বিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। তার এমন মন্তব্যের পর ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়।

তবে হোয়াইট হাউস স্পষ্টভাবে জানিয়েছে, ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো পরিকল্পনা নেই। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছিলেন, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু ঘটতে পারে”—যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বক্তব্য ঘিরেও বিভ্রান্তি তৈরি হয়। তিনি বলেন, ট্রাম্পের দেওয়া কঠোর আলটিমেটাম বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের এমন কিছু সামরিক সক্ষমতা রয়েছে, যা এখনো ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এই বক্তব্যকে কেন্দ্র করে পারমাণবিক হামলার ইঙ্গিত রয়েছে—এমন ধারণা নাকচ করেছে হোয়াইট হাউস। এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ভাইস প্রেসিডেন্টের বক্তব্যে এ ধরনের কোনো ইঙ্গিত নেই।

এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস-সংশ্লিষ্ট একটি অ্যাকাউন্ট থেকে করা পোস্টের জবাবে এই ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে দাবি করা হয়েছিল—ভ্যান্সের মন্তব্যে ট্রাম্প পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন।

এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলা নিয়ে উত্তেজনা অব্যাহত রয়েছে।