tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকহরমুজ প্রণালিতে টোল আরোপের অনুমোদন ইরানের

হরমুজ প্রণালিতে টোল আরোপের অনুমোদন ইরানের

হরমুজ প্রণালিতে টোল আরোপের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরান। বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের প্রস্তাবে সম্মতি জানিয়েছে দেশটির সংসদীয় কমিটি। ইরানের বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)–ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফারস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য এই পরিকল্পনা অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রস্তাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজগুলোর হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বাধা দেওয়ার কথাও উল্লেখ রয়েছে।

এছাড়া, ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞায় অংশ নেওয়া অন্যান্য দেশগুলোর জাহাজ চলাচলও এই প্রণালিতে সীমিত বা নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, নতুন এই টোল ব্যবস্থা বাস্তবায়নের ঘোষণা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া হয়েছে। এতে ওমানের সহযোগিতার কথাও উল্লেখ করা হয়।

উল্লেখ্য, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। চলমান উত্তেজনা ও সংঘাতের প্রভাবে এই গুরুত্বপূর্ণ জলপথে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।