tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকপাইলট উদ্ধার অভিযান

পাইলট উদ্ধার অভিযান

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের ২ প্লেন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে পড়া নিজেদের দুটি পরিবহন প্লেন ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (৫ এপ্রিল) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

অন্যদিক, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি) এবং পুলিশ আলাদাভাবে দাবি করেছে, তারা ইসফাহানের কাছে একটি মার্কিন সি-১৩০ সহায়ক প্লেন ভূপাতিত করেছে।ভূপাতিত যুদ্ধবিমানের অস্ত্র কর্মকর্তা একজন কর্নেল ছিলেন। দক্ষিণ-পশ্চিম ইরানের পাহাড়ি এলাকায় ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে লুকিয়ে থাকার পর রোববার ভোরে মার্কিন বিশেষ বাহিনী তাকে উদ্ধার করে।নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, কমান্ডো বাহিনী এবং উদ্ধার করা পাইলটকে নিরাপদে সরিয়ে নিতে নির্ধারিত দুটি মার্কিন পরিবহন প্লেন ইরানের ভেতরে একটি দূরবর্তী ঘাঁটিতে বিকল হয়ে পড়ে।

সংবেদনশীল সরঞ্জামসহ এসব প্লেন ইরানের হাতে পড়ার ঝুঁকি এড়াতে কমান্ডাররা সেগুলো ধ্বংস করার নির্দেশ দেন। পরে বিকল্প হিসেবে আরও তিনটি প্লেন পাঠিয়ে সব মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়।

সিবিএস নিউজ নিশ্চিত করেছে, আটকে পড়া কর্মকর্তার দিকে অগ্রসর হওয়ার সময় মার্কিন কমান্ডোরা ইরানি সেনাদের সঙ্গে সরাসরি গোলাগুলিতে জড়িয়ে পড়ে। একই সময়ে মার্কিন আক্রমণকারী প্লেনগুলো ইরানি গাড়িবহরের ওপর বোমা হামলা ও গুলি চালায়।