tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিএপ্রিলের মধ্যেই পাচার হওয়া অর্থ ফেরাতে এনডিএ চুক্তির নির্দেশ

এপ্রিলের মধ্যেই পাচার হওয়া অর্থ ফেরাতে এনডিএ চুক্তির নির্দেশ

ঋণের নামে আত্মসাৎ করে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে চলতি এপ্রিলের মধ্যেই বিদেশি আইনি সহায়তা প্রতিষ্ঠানের সঙ্গে অপ্রকাশযোগ্যতা চুক্তি (এনডিএ) স্বাক্ষরের নির্দেশ দেওয়া হয়েছে। দুর্বল পাঁচ ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রশাসকদের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন গভর্নর মোস্তাকুর রহমান। বৈঠকটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংকে নিয়োজিত প্রশাসকরা। গভর্নর বলেন, এসব ব্যাংক থেকে ঋণের নামে আত্মসাৎ করে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে আইনি কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে হবে। একই সঙ্গে দেশের সম্পদ পুনরুদ্ধারের মাধ্যমে ব্যাংকগুলোকে সচল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত একীভূত পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮২৭ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১ লাখ ৬৫ হাজার ৭৮১ কোটি টাকা, যা মোট ঋণের ৮৪ দশমিক ২৩ শতাংশ।

পাঁচ ব্যাংকের মধ্যে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে এক্সিম ব্যাংক, যার ৫৩ হাজার ৪৯১ কোটি টাকার ঋণের মধ্যে ৬২ দশমিক ৪৫ শতাংশ খেলাপি। অন্যদিকে ইউনিয়ন ব্যাংকের ২৮ হাজার ১৭ কোটি টাকার ঋণের মধ্যে ৯৭ দশমিক ৬৪ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৬২ হাজার ৩৪৪ কোটি টাকার ঋণের ৯৬ দশমিক ৪৩ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৯৬ দশমিক ২৭ শতাংশ এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩৮ হাজার ৩৮১ কোটি টাকার ঋণের বিপরীতে ৩৮ দশমিক ৩৮ শতাংশ খেলাপি রয়েছে।