tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়ছোট নিয়মেই বড় পরিবর্তন সম্ভব: প্রাণিসম্পদমন্ত্রী

ছোট নিয়মেই বড় পরিবর্তন সম্ভব: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ছোট ছোট নিয়ম মেনে চলার মাধ্যমেই দেশে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে প্রবেশের সময় তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি নিজেই একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। অন্যদের মতো লিফটে ওঠার জন্য নিয়ম মেনে সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করেন, যা উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

মন্ত্রী বলেন, আমরা যদি দৈনন্দিন ছোট ছোট বিষয়েও আইন ও শৃঙ্খলা মেনে চলি, তাহলে দেশে ইতিবাচক পরিবর্তন আসবেই। নিয়ম মানার সংস্কৃতি গড়ে তুলতে পারলেই একটি উন্নত ও দায়িত্বশীল সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

তিনি আরও বলেন, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত জরুরি। এতে কর্মপরিবেশ সুশৃঙ্খল হবে এবং জনসেবার মানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মন্ত্রীর এমন আচরণ প্রচলিত ধারা থেকে ভিন্ন একটি ইতিবাচক বার্তা বহন করে। অনেকেই এটিকে সাধারণ হলেও তাৎপর্যপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন, যা প্রশাসনে শৃঙ্খলা ও সমতার সংস্কৃতি জোরদারে সহায়ক হতে পারে।

তারা আরও বলেন, ঊর্ধ্বতন পর্যায় থেকে এ ধরনের আচরণ শুরু হলে তা দ্রুতই প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়তে পারে। এতে কর্মক্ষেত্রে সমতা, দায়বদ্ধতা ও পারস্পরিক সম্মানবোধ আরও সুদৃঢ় হবে।

অনেকেই মনে করছেন, মন্ত্রীর এই উদ্যোগ ভবিষ্যতে সরকারি দপ্তরে নিয়ম মেনে চলার সংস্কৃতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।