মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি সম্প্রসারণের প্রেক্ষাপটে তেহরান ওয়াশিংটনকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ দিয়েছে। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’ একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে মার্কিন সেনাদের পরাজিত করার ঘোষণা দেওয়া হয়েছে। মাত্র ৫৯ সেকেন্ডের এই ভিডিওতে ইরানি স্পেশাল ফোর্সের কমান্ডোদের রণপ্রস্তুতির খণ্ডচিত্র দেখানো হয়েছে এবং বার্তা দেওয়া হয়েছে: “এসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি।”
ভিডিওতে দেখা যায়, পূর্ণ সামরিক সাজে ইরানি সেনারা মহড়া দিচ্ছে, দুর্গম পাহাড়ি অঞ্চলে অগ্রসর হচ্ছে, এবং বড় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক যান থেকে রকেট নিক্ষেপের দৃশ্যও অন্তর্ভুক্ত।
এ সময় প্রকাশিত ভিডিওটি এমন সময়ে এসেছে যখন পেন্টাগন ইরানে সম্ভাব্য স্থল অভিযান নিয়ে প্রস্তুতি নিচ্ছে বলে গুঞ্জন উঠেছে। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাত বৃদ্ধি করলে বিশেষ বাহিনী ও পদাতিক ইউনিটের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ঝটিকা অভিযান চালানো হতে পারে।
হোয়াইট হাউস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সৈন্য মোতায়েনের মূল উদ্দেশ্য প্রেসিডেন্ট ট্রাম্পকে কৌশলগত সুবিধা প্রদান। সূত্র: এনডিটিভি



