tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকরাশিয়া ইরানকে দিয়েছে মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি

রাশিয়া ইরানকে দিয়েছে মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি

ইউক্রেনের গোয়েন্দা সূত্র অনুযায়ী, সৌদি আরবে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলার আগে রাশিয়া কয়েক দিন ধরে ঘাঁটির স্যাটেলাইট ছবি তুলেছিল। কাতারে দেয়া এক সাক্ষাৎকারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ স্যাটেলাইটগুলো ২০, ২৩ ও ২৫ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ছবি ধারণ করেছিল। এর পর ২৬ মার্চ ইরান ওই ঘাঁটিতে হামলা চালায়, যার ফলে ১২ মার্কিন সেনা আহত হন।

জেলেনস্কি দাবি করেছেন, তিনি শতভাগ নিশ্চিত যে মস্কো ইরানি বাহিনীকে তথ্য সরবরাহ করছিল, যাতে তারা মার্কিন সেনাদের লক্ষ্যবস্তুতে হামলা করতে পারে। তিনি আরও বলেন, একটি ছবি তোলা মানে প্রস্তুতি, দ্বিতীয়বার মানে মহড়া, আর তৃতীয়বার মানে হামলা এক–দুই দিনের মধ্যে ঘটবে।