tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: স্পষ্ট জানালো ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: স্পষ্ট জানালো ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করে নতুন করে ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর ওপর হামলা জোরদার করেছে ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই বলেও স্পষ্ট জানিয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, যুদ্ধ বন্ধে তাদের সরকার কোনো ধরনের আলোচনায় যুক্ত হয়নি ও আমরা কোনো আলোচনার পরিকল্পনাও করছি না।তিনি আরও বলেন, এই মুহূর্তে আলোচনার কথা বলা মানেই পরাজয় স্বীকার করা।

এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের ইংরেজি ভাষার চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে এক অজ্ঞাতপরিচয় কর্মকর্তার বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান এবং যুদ্ধ শেষ করতে তাদের নিজস্ব কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস। এর আগে পাকিস্তানের দুই কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রস্তাবটি ইরানের কাছে পৌঁছে দেন। তারা ১৫ দফার ওই প্রস্তাবের সারসংক্ষেপ তুলে ধরেন।

এদিকে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, ইরান অস্বীকার করলেও দুই দেশের মধ্যে আলোচনা চলছে।

বুধবার (২৫ মার্চ) তিনি বলেন, আলোচনা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট সোমবার (২৩ মার্চ) যেমন বলেছেন, তা ফলপ্রসূ ও এখনো চলছে।