tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ইরানের ড্রোন হামলার দাবি

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে ইরানের ড্রোন হামলার দাবি

ইসরায়েলের পুলিশ সদর দপ্তর ও একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। রোববার (১৫ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে এ তথ্য জানা গেছে।

ইরানি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, ‘জায়নিস্ট শাসনের’ নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসরায়েলি পুলিশের বিশেষ ইউনিট লাহাভ ৪৩৩ এবং গিলাত ডিফেন্স–এর স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র।

বিবৃতিতে দাবি করা হয়েছে, অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এর মাধ্যমে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের দুর্বলতা সৃষ্টি করা সম্ভব হয়েছে।

একই দিনে ইরানের আধাসামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) তাদের ওয়েবসাইট সিপাহ নিউজ–এ প্রকাশিত এক বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার হুমকি দেয়। বিষয়টি আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

তবে এ হামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। বিশ্লেষকদের মতে, এ ঘটনা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।