tanaka
প্রচ্ছদজাতীয়শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে নতুন সিদ্ধান্ত

শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ লক্ষ্যে এমপিওভুক্তির জন্য শিগগিরই নতুন করে আবেদন আহ্বান করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।

রোববার (১৫ মার্চ) জাতীয় সংসদে এ তথ্য জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে নৈতিক শিক্ষার অবক্ষয় রোধে সারা দেশে প্রায় ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। তবে শুধু ইসলাম শিক্ষা নয়, সব ধর্মের শিক্ষকদেরই অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরও জানান, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ম-কানুনের আওতায় আনতে একটি কমিটি গঠন করা হয়েছে।

সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের করা এক প্রশ্নের জবাবে আ ন ম এহসানুল হক মিলন বলেন, নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে প্রয়োজনীয়তা বিবেচনা করে সরকার সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

আরেক প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য নতুন করে আবেদন আহ্বান করা হবে এবং আগের আবেদনগুলোও পুনরায় যাচাই-বাছাই করা হবে।

এর আগে সকাল ১১টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়।