ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছে। অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শেষে স্পিকার এ ঘোষণা দেন।
স্পিকার বলেন, সংসদের পরবর্তী বৈঠক আগামী ২৯ মার্চ (রোববার) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ততক্ষণ পর্যন্ত অধিবেশন মুলতবি করা হলো। তিনি সংসদ সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং সবাইকে আগাম ঈদ মোবারক জানান।
জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে সিদ্ধান্ত হয়েছে। অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে এবং এ বিষয়ে প্রায় ৫০ ঘণ্টা আলোচনা হবে।
এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশ্নোত্তর পর্ব এবং জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশ নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।



