tanaka
প্রচ্ছদরাজনীতিস্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ

স্পিকার ও ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রথমে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল শপথ নেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এটি ২০২৬ সালেরও প্রথম সংসদ অধিবেশন।

অধিবেশনের শুরুতে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন। তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা জানান।