tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন সাংবাদিক বাছির জামাল

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির (বাছির জামাল)কে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১০ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪–এর ধারা ১০(২) অনুযায়ী তাকে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তিনি ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

বর্তমানে বাছির জামাল বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সিনিয়র সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার হিসেবেও কর্মরত আছেন। দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত থেকে তিনি গণমাধ্যম অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

সরকারি প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নির্ধারিত মেয়াদে তিনি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, সাংবাদিকদের কল্যাণমূলক সহায়তা কার্যক্রম তদারকি এবং ট্রাস্টের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মূলত দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের আর্থিক সহায়তা প্রদান এবং তাদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠিত একটি সরকারি সংস্থা। নতুন ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।