tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকহোয়াইট হাউস, সান ফ্রান্সিসকো ও মেক্সিকো সিটিতে বিক্ষোভ

হোয়াইট হাউস, সান ফ্রান্সিসকো ও মেক্সিকো সিটিতে বিক্ষোভ

পবিত্র রমজান মাসে যখন মুসলিমরা সারা দিন রোজা পালন করে রাতের ইবাদতে মশগুল, তখন যুদ্ধের আশঙ্কা ও অস্থিরতার মধ্যে দিন কাটাচ্ছেন ইরানের মানুষ। অনিশ্চয়তা ও আতঙ্কে থাকা সেই জনগণের প্রতি সংহতি জানিয়ে শনিবার হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র–ইসরাইলি হামলার প্রতিবাদে সেখানে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয় সান ফ্রান্সিসকোতেও। এছাড়া মেক্সিকো সিটিতে মার্কিন কনস্যুলেটের সামনেও প্রতিবাদে জড়ো হন বহু মানুষ।

ছবিতে বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব প্রতিবাদের কিছু দৃশ্য তুলে ধরা হলো-