tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা বলছে মাউশি

শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতন নিয়ে যা বলছে মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত প্রায় পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারী এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। গত মঙ্গলবার তাদের বেতনের অনুমোদন দেওয়া হলেও অর্থ ছাড় না হওয়ায় এখনো বেতন পাননি তারা। এতে অনেক শিক্ষক-কর্মচারী ঈদের কেনাকাটা করতে না পেরে হতাশা প্রকাশ করেছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার স্কুল-কলেজের শিক্ষকদের ফেব্রুয়ারি মাসের বেতনের অনুমোদন দেওয়া হয়। এরপর সংশ্লিষ্ট তথ্য আইবাসে (IBAS) পাঠানো হয়। তবে রোববার (৮ মার্চ) সকাল ১১টা ১০ মিনিট পর্যন্ত আইবাস থেকে অর্থ ছাড় হয়নি। ফলে অনুদান বিতরণকারী ব্যাংকগুলোতেও টাকা পৌঁছেনি।

এ কারণে শিক্ষকরা এখনো ফেব্রুয়ারি মাসের বেতন পাননি। বিষয়টি নিয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘আইবাস থেকে এখনো বেতনের তথ্য ছাড় হয়নি। তবে আজকের মধ্যেই এটি ছাড় করার চেষ্টা করা হচ্ছে।’

শিক্ষকদের বেতন দেরিতে হওয়ায় তারা ঈদের কেনাকাটা করতে পারছেন না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষকদের বিষয়টি আমাদের বিবেচনায় রয়েছে। টেকনিক্যাল কারণে বেতন ছাড়ে বিলম্ব হয়েছে। আশা করছি আজকের মধ্যেই সমস্যার সমাধান হবে।’

জানা গেছে, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পাঠানো হয়। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড় করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠানো হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল বিল দাখিল ও অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে। এর ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণ আরও স্বচ্ছ ও সহজ হয়েছে।