tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিবাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই: নাহিদ ইসলাম

বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা ৭ মার্চের নাম ব্যবহার করে ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। “এই বাংলার মাটিতে ফ্যাসিস্টদের কোনো ক্ষমা নেই। ফ্যাসিবাদের বিচার এবং তাদের দোসরদের বিচার এই মাটিতেই হবে,” তিনি মন্তব্য করেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল ময়দানে এনসিপির ফরিদপুর বিভাগীয় শাখার উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, কিছু মহল পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য অপপ্রচার চালানো হচ্ছে। তিনি সংসদে সংবিধান সংস্কারের প্রসঙ্গ টেনে বলেন, আগামী অধিবেশনের শুরুতেই বিএনপিকে সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথগ্রহণ করানো এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করা প্রয়োজন। “যদি এ বিষয়ে বিচ্যুতি ঘটে, তাহলে এগারো দল ও জাতীয় নাগরিক পার্টিকে নতুন সিদ্ধান্ত নিতে হবে,” তিনি উল্লেখ করেন।

নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনুষ্ঠিত গণভোটে জনগণ ব্যাপকভাবে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। তবে সেই গণভোটের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তুলছে সরকারপন্থি কিছু আইনজীবী।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। সেই স্বপ্ন বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা এবং জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি শিক্ষা ব্যবস্থায় সংস্কারের ওপর গুরুত্বারোপ করে দ্রুত শিক্ষা সংস্কার আইন প্রণয়ন এবং কলেজগুলোতে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবি জানান।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ডা. বায়েজিদ হোসেন শাহেদ। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ডা. মো. ইলিয়াস মোল্লা, এনসিপির বিভাগীয় সম্পাদক নিজামুদ্দিন আহমেদ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাড. তরিকুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, জামায়াতে ইসলামীর ফরিদপুর জেলা আমির মাওলানা মো. বদরুদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, খেলাফত মজলিসের জেলা সভাপতি মো. আমজাদ হোসেন এবং সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র মোহাম্মদ আলী আহসান তাসকির।