tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাচীনের সঙ্গে লড়লেও উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

চীনের সঙ্গে লড়লেও উত্তর কোরিয়ার কাছে বিধ্বস্ত বাংলাদেশ

এএফসি নারী এশিয়ান কাপে চীনের বিপক্ষে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলেছিল। এই টুর্নামেন্টের অন্যতম সেরা দল এবং বর্তমান চ্যাম্পিয়ন চীনের কাছে মাত্র ২-০ গোলে হারে বাংলাদেশের মেয়েরা।

তবে ওই লড়াকু পারফরম্যান্সের পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, চীনের চেয়েও উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচটি কঠিন হবে। বাস্তবে সেটিই দেখা গেলো। সিডনিতে বাংলাদেশকে ৫-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করলো উত্তর কোরিয়া। ম্যাচের প্রথমার্ধে ২টি এবং দ্বিতীয়ার্ধে ৩টি গোল হজম করে বাংলাদেশের মেয়েরা।

তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে বাংলাদেশকে পরাজিত করেছে। ম্যাচের শুরুতে গোলের বেশ কয়েকটি সুযোগ পেলেও ভিএআর সিদ্ধান্তে সেগুলো বাতিল হওয়ায় কিছুটা সময় লেগেছে উত্তর কোরিয়ার খেলায় ছন্দ ফিরে পেতে। বাংলাদেশ দল আগের ম্যাচে চীনের কাছে হারের পর একাদশে দুটি পরিবর্তন আনে। দলে সুযোগ পান তোহুরা খাতুন ও আইরিন খাতুন, বেঞ্চে যান শিউলি আজিম ও উমেহলা মারমা।

ম্যাচের ১৪ মিনিটে কিম কিয়ং ইয়ং বল জালে পাঠালেও ভিএআর যাচাইয়ের পর গোলটি বাতিল হয়, কারণ আক্রমণের শুরুতে মিয়ং ইউ জং-এর হ্যান্ডবল ধরা পড়ে। এরপর ২৬ মিনিটে হান জিন হং কাছ থেকে বল জালে পাঠালেও গোলরক্ষক মিলে আক্তারের হাত থেকে বল কিক করে নেওয়ায় সেটিও বাতিল হয়।

৩০ মিনিটে আবারও কিয়ং ইয়ং গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর তিনি একটি হেডে বল বারেও লাগান এবং জিন হং বক্সে ঢুকে একটি শট বাইরে মারেন।