tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকউত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে আঘাত করেছে ইরান

উত্তর উপসাগরে মার্কিন ট্যাঙ্কারে আঘাত করেছে ইরান

ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, বৃহস্পতিবার সকালে উত্তর উপসাগরে তাদের নৌবাহিনী একটি মার্কিন ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। তারা সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হতে পারবে না। আইআরজিসি আরও বলেছে, কেউ তাদের নজরে এলে অবশ্যই হামলার সম্মুখীন হবে।

আইআরজিসি দাবি করেছে, আন্তর্জাতিক আইন ও প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধের সময় ইসলামিক প্রজাতন্ত্র ইরান হরমুজ প্রণালীতে যাতায়াত নিয়ন্ত্রণ করার অধিকার রাখে। এ খবর জানিয়েছে অনলাইন গার্ডিয়ান।