tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনপরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

পরকীয়ার অভিযোগ নিয়ে মুখ খুললেন ডলি সায়ন্তনী

একসময় জনপ্রিয় সংগীতশিল্পী দম্পতি ছিলেন রবি চৌধুরী ও ডলি সায়ন্তনী। তবে হঠাৎ করেই ভেঙে যায় তাদের সংসার, যা সে সময় ভক্তদের অনেককেই বিস্মিত করেছিল। বহু বছর পর সেই বিচ্ছেদ নিয়ে সম্প্রতি কথা বলেছেন রবি চৌধুরী।

একটি পডকাস্টে তিনি দাবি করেন, ডলি সায়ন্তনীর সঙ্গে তার গাড়িচালকের পরকীয়ার সম্পর্ক ছিল। রবি বলেন, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে সেভ করা একটি নম্বর দেখেই প্রথমে তার সন্দেহ হয়। বিষয়টি নিশ্চিত হতে তিনি ডলির অভিভাবকদের ডেকে নম্বরটি যাচাই করেন। তখন জানা যায়, ওই নামে তাদের পরিবারের কোনো দুলাভাই নেই। পরে বিষয়টি নিয়ে খোঁজখবর করে ওই ব্যক্তির সঙ্গে ডলির সম্পর্কের প্রমাণ পাওয়ার পরই তিনি ডিভোর্সের সিদ্ধান্ত নেন বলে জানান।

রবির এমন বক্তব্যের পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ডলি সায়ন্তনী। বুধবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন বলে দাবি করেন।

ডলি লিখেছেন, সম্প্রতি আমাদের পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমরা ইচ্ছাকৃতভাবে এ বিষয়ে কোনো বিতর্কে যেতে চাই না। সম্মান ও আইনের প্রতি আস্থা রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

তিনি আরও বলেন, ব্যক্তিগত বিষয়কে অযথা আলোচনার বিষয় বানাবেন না। আমাদের নীরবতাকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আমরা আমাদের মতো আছি, বাকিটা সময়ের হাতে।

ডিভোর্স প্রসঙ্গে ডলি সায়ন্তনী জানান, ডিভোর্স তিনিই দিয়েছিলেন। তবে কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন, তা এই মুহূর্তে আর প্রকাশ করতে চান না। তিনি বলেন, ডিভোর্সের সময়ই এক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিতভাবে জানিয়েছিলাম। তাই এত বছর পর এ নিয়ে নতুন করে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।