ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর একজন উপদেষ্টা জানিয়েছেন, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার কোনও ইচ্ছা পোষণ করে না এবং দীর্ঘমেয়াদি যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে মোহাম্মদ মোখবার বলেন, আমেরিকানদের প্রতি তাদের কোনও আস্থা নেই এবং আলোচনার উপযোগী পরিবেশও নেই। তিনি আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।



