ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ এক বিবৃতিতে জানায়, তাদের বিমানবাহিনী ইরানের প্রেসিডেন্ট কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ওপর বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



