tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদজাতীয়ঢাকা ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৯ পাইলট-কেবিন ক্রু

ঢাকা ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ৩৯ পাইলট-কেবিন ক্রু

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে আকাশপথে সৃষ্ট চরম অস্থিতিশীলতার মধ্যে দুবাইয়ে আটকে পড়া ৩৯ জন পাইলট ও কেবিন ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। দীর্ঘ ৪৮ ঘণ্টার বেশি অনিশ্চয়তায় থাকার পর একটি বিশেষ ফ্লাইটের মাধ্যমে তাদের নিরাপদে ঢাকায় আনা হয়। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটিই ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট।

এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, আকাশপথের সীমাবদ্ধতার কারণে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭ (ফ্লাইট বিএস৩৪৪) দুবাইয়ে অবস্থান করতে বাধ্য হয়। দুবাই বিমানবন্দরের কার্যক্রম সীমিত হয়ে পড়ায় ৩৯ জন ক্রু সেখানে আটকা পড়েন। পরিস্থিতি সংবেদনশীল হয়ে ওঠায় ইউএস-বাংলার দুবাই স্টেশন ও ঢাকা প্রধান কার্যালয় দুবাইয়ের বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে একটি নিরাপদ করিডোর নিশ্চিত করার চেষ্টা চালায়।

অবশেষে স্বল্প সময়ের জন্য বিশেষ অনুমতি মিললে, সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় যাত্রীবিহীন বিশেষ ফ্লাইট (বিএস৩৪৪ডি) ৩৯ জন ক্রুকে নিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়। চ্যালেঞ্জিং এই ফ্লাইট পরিচালনা করেন ক্যাপ্টেন সামসুজ্জাহান ও ফার্স্ট অফিসার শাহাদাত। তারা পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে সোমবার রাত ২টা ৩৬ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম জানান, প্রতিকূল ও অনিশ্চিত সময়েও যাত্রী, পাইলট ও কেবিন ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল পদক্ষেপের কারণেই এই উদ্ধার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।