tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকরাশিয়ার দাবি: ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই

রাশিয়ার দাবি: ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই

রাশিয়া জানিয়েছে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বলে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যে অজুহাত দেখিয়ে হামলা চালিয়েছে, তার কোনো প্রমাণ তাদের কাছে নেই। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে মস্কো এ তথ্য জানিয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, “আমরা এখনও এমন কোনো প্রমাণ পাইনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল। এটি যে যুদ্ধের প্রধান — এমনকি একমাত্র — অজুহাত ছিল, তা স্পষ্ট।” তিনি আরও বলেন, ইরানের ওপর এই হামলার প্রভাব পুরো অঞ্চলে অনুভূত হচ্ছে এবং আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতি ও দুর্ভোগ ভোগ করছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি রোধ করার জন্য এই যুদ্ধ প্রয়োজন ছিল। তবে ইরান সবসময়ই পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে এবং মার্কিন-ইসরাইলি হামলাকে “উসকানি ছাড়া আগ্রাসন” হিসেবে অভিহিত করেছে।

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলছিল, কিন্তু ২০১৮ সালে ট্রাম্প ইসলামি প্রজাতন্ত্রের পারমাণবিক অস্ত্র তৈরি ঠেকানোর জন্য থাকা চুক্তি থেকে বেরিয়ে যান। চুক্তিতে সই করার মাত্র তিন বছরের মধ্যে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করেছিল।

সূত্র: আলজাজিরা, রয়টার্স