tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার—মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ—পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে নিজ নিজ পদত্যাগপত্র জমা দেন।

সোমবার থেকেই তাদের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। মঙ্গলবার দুপুরে দুদক চেয়ারম্যান ড. মোমেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

অন্তর্বর্তী সরকার গত ১২ ডিসেম্বর ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এর দুই দিন আগে, ১০ ডিসেম্বর, কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ।