যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
গত কয়েকদিনে কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ বিভিন্ন দেশে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এতে পুরো অঞ্চলজুড়ে নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরিস্থিতির প্রভাবে কাতারের জ্বালানি উৎপাদন ব্যাহত হয়েছে বলে জানা গেছে। বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান রপ্তানিকারক দেশ কাতার। সরবরাহে বিঘ্ন ঘটায় ইউরোপীয় বাজারে গ্যাসের দাম ৩০ শতাংশেরও বেশি বেড়ে গেছে, যা সেখানে জ্বালানি সংকটকে আরও গভীর করেছে।



