র ঘটনা ঘটেছে। এর আগে শনিবার দুপুরেও সেখানে আরেক দফা হামলা হয় বলে জানিয়েছে বিবিসি।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এগুলো মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক স্থাপনা আল উদেইদ বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর নিরাপত্তা পরিস্থিতির অবনতি আশঙ্কায় কাতার ও বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের সতর্ক থাকতে এবং প্রয়োজনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে কাতার ও বাহরাইনে অবস্থিত মার্কিন দূতাবাস দুটি তাদের কর্মীদের জন্য আশ্রয় পরিকল্পনা কার্যকর করেছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক বিবৃতিতে দূতাবাসগুলো জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল মার্কিন নাগরিককে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে।
এর আগে শনিবার ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে তেহরানের গণমাধ্যম দাবি করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে বলেও জানানো হয়।



