tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকআবারও হামলার আতঙ্ক, বিস্ফোরণে প্রকম্পিত দুবাই

আবারও হামলার আতঙ্ক, বিস্ফোরণে প্রকম্পিত দুবাই

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শনিবার গভীর রাতে নতুন করে হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দেশটির আকাশে একের পর এক প্রজেক্টাইলের আলোর ঝলক দেখা যায়। সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।

এ সময় বিভিন্ন স্থানে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়, যা নগরজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছে বলে জানা গেছে।

অন্যদিকে, কাতারের রাজধানী দোহাতেও আবার ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। এর আগে শনিবার দুপুরেও সেখানে এক দফা হামলা হয়।

তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, হামলার লক্ষ্য ছিল অঞ্চলের অন্যতম বৃহৎ মার্কিন সামরিক স্থাপনা আল উদেইদ বিমান ঘাঁটি।

সেই সময় কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, হামলায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সর্বশেষ হামলায়ও এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।