tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকজাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান ওমানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান ওমানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের দাবি জানিয়েছে ওমান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলা আঞ্চলিক পরিস্থিতিকে এমন এক বিপজ্জনক মোড়ে ঠেলে দিতে পারে, যার পরিণতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। খবর জানিয়েছে আল জাজিরা।

এক বিবৃতিতে ওমান বলেছে, দ্রুত উত্তেজনা প্রশমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ-এর জরুরি বৈঠক ডাকা প্রয়োজন। একই সঙ্গে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর এবং আন্তর্জাতিক আইনের প্রতি সমর্থন জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ওমানের ভাষ্য, আন্তর্জাতিক আইনের আলোকে প্রতিটি রাষ্ট্রের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে এই অধিকার প্রয়োগের ক্ষেত্রেও সংযম, দায়িত্বশীলতা ও কূটনৈতিক সমাধানের পথ অনুসরণ করা জরুরি।

উল্লেখ্য, সাম্প্রতিক হামলার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছিল ওমান।