tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিঅর্থনৈতিক সংকটে ট্যাক্স বৃদ্ধি ও বিনিয়োগ বকাগাতে হবে: আমীর খসরু

অর্থনৈতিক সংকটে ট্যাক্স বৃদ্ধি ও বিনিয়োগ বকাগাতে হবে: আমীর খসরু

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনৈতিক সংকট মোকাবিলায় ট্যাক্স বাড়ানো প্রয়োজন। তিনি আরও জানান, বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিও নিশ্চিত করা সম্ভব। বিএনপি সরকারের বড় কর্মসূচি হলো কর্মসংস্থান গড়ে তোলা, তাই দেশি-বিদেশি বিনিয়োগে জোর দেওয়া হচ্ছে।

শুক্রবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গার মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় সরকারি হাসপাতালের জন্য জমি পরিদর্শনকালে মন্ত্রী এসব মন্তব্য করেন। তিনি বলেন, “অর্থনীতির সংকটময় পরিস্থিতি কাটাতে ট্যাক্স বাড়ানো অপরিহার্য। সরকার নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও কাজ করছে। শিক্ষার মানোন্নয়নেও উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা শিক্ষায় পরিবর্তন আনব। স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন, যা নির্বাচনের আগে বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ হবে। আগামী বাজেটেও কর্মসংস্থান প্রাধান্য পাবে।”

মন্ত্রী আরও জানান, বন্দরনগরীর মেরিন ড্রাইভে একটি জেনারেল হাসপাতাল স্থাপন করা হবে, যেখানে বিশেষায়িত কিছু ইউনিটও থাকবে। হাসপাতালের সঙ্গে নার্সিং ইনস্টিটিউট এবং টেকনোলজিস্টদের জন্য একটি প্রতিষ্ঠানও গড়ে তোলা হবে, যেগুলো দেশের ঘাটতি পূরণ করবে। “আমরা বিভিন্ন জায়গা খুঁজছি; মেরিন ড্রাইভের এই জায়গা একটি সম্ভাব্য স্থান। কিছু সমস্যা থাকলেও সবকিছু বিবেচনা করে সেরা স্থাপনাটি করা হবে,” তিনি বলেন।

অর্থমন্ত্রী জানান, জনগণ আরও সহজে ভালো স্বাস্থ্যসেবা পাবে। তিনি চট্টগ্রাম-১১ আসনে নিজের ১১ দফা ইশতেহার, যা “১১-তে ১১” নামে পরিচিত, পূরণ করারও প্রতিশ্রুতি দেন।