tanaka
প্রচ্ছদজাতীয়একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ: দেখবেন যেভাবে

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ: দেখবেন যেভাবে

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার পর কেন্দ্রীয় ভর্তির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে লগইন করে নিজেদের ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি আবেদনকালে দেওয়া মোবাইল নম্বরেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হচ্ছে।

ভর্তি কমিটির তথ্য অনুযায়ী, দেশের সব কলেজ ও মাদ্রাসায় এবার কেন্দ্রীয়ভাবে ভর্তির আবেদন নেওয়া হয়েছে। প্রথম ধাপের আবেদন চলেছিল গত ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এ সময়ে মোট ১০ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী আবেদন করে, যাদের ফল আজ প্রকাশিত হয়েছে।

এর আগে গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে মোট ১৩ লাখ তিন হাজার ৪২৬ জন উত্তীর্ণ হয়। পরে ফল পুনর্নিরীক্ষণে আরও চার হাজার ৭৯২ জন পরীক্ষার্থী পাস করে। সব মিলিয়ে পাসের সংখ্যা দাঁড়ায় ১৩ লাখ আট হাজার ২১৮।