tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়প্রধানমন্ত্রীর সাথে বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সাথে বিমান বাহিনী ও নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। শনিবার অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানানো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে।

পোস্টে উল্লেখ করা হয়, বৈঠকে দেশের আকাশসীমা ও জলসীমার সামগ্রিক নিরাপত্তা, সুনীল অর্থনীতির সম্ভাবনা, সমুদ্রসম্পদ সংরক্ষণ এবং বিমান ও নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা ও আকাশসীমা সুরক্ষায় তাদের অব্যাহত ভূমিকার প্রশংসা করেন।