tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়নকল দূরীকরণের মতো কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ব: শিক্ষামন্ত্রী

নকল দূরীকরণের মতো কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ব: শিক্ষামন্ত্রী

নকল নির্মূলের ধারাবাহিকতায় মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংমুক্ত দেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়ায় প্রথম সফরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, “নকলমুক্ত দেশ গড়ার যাত্রা কচুয়া থেকেই শুরু হয়েছিল। এখন মাদক ও সন্ত্রাস নির্মূলের অভিযাত্রাও এখান থেকে শুরু করে তা সারা দেশে ছড়িয়ে দিতে চাই।”

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে স্মরণ করে তিনি বলেন, “আল্লাহর দরবারে লাখো শুকরিয়া, আমরা পুনর্নির্বাচিত হয়েছি। কিন্তু এই আনন্দের মুহূর্তে আমি গভীরভাবে ব্যথিত—দেশমাতা খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। আগামীর বাংলাদেশ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে গড়ে তুলব।”

দুপুরে উপজেলা পরিষদে পৌঁছালে জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার রবিউল হাসানসহ সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি কচুয়ার বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন করেন।