বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিরলা। সঙ্গে থাকবেন দেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্পিকারের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমন্ত্রণপত্র পাঠানোর পর তা গ্রহণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে একই সময়ে ভারতে অনুষ্ঠিতব্য এআই সামিটে অংশগ্রহণের কারণে প্রধানমন্ত্রী নিজে আসতে পারবেন না। সামিটে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁসহ প্রায় ২০ জন রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকবেন।
ফলে বাংলাদেশের শপথ অনুষ্ঠানে মোদির প্রতিনিধি হিসেবে অংশ নেবেন লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব।



