মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ ১৬ ও ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরিতে করা হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে।
চাকরির বিবরণ
- পদের নাম: হ্যাচারি সহকারী
- পদসংখ্যা: ৫
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে অন্যূন এসএসসি/সমমান এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
- গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
- পদের নাম: ভান্ডার রক্ষক
- পদসংখ্যা: ২
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন এইচএসসি/সমমান।
- গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
- পদের নাম: গাড়িচালক
- পদসংখ্যা: ৬
- যোগ্যতা: জেএসসি/সমমান, ২ বছরের অভিজ্ঞতা, বৈধ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স (বিআরটিএ)।
- গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
- পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ১৩৫
- যোগ্যতা: এইচএসসি/সমমান, কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন, বাংলা ও ইংরেজিতে মিনিটে ন্যূনতম ২০ শব্দের গতি।
- গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
- পদের নাম: ক্যাশিয়ার
- পদসংখ্যা: ৪
- যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি/সমমান, বেসিক কম্পিউটার কোর্স (MS Word, Excel, ই-মেইল, ইন্টারনেট)।
- গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
- পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
- পদসংখ্যা: ৬
- যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট, সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
- গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
- পদের নাম: অফিস সহায়ক
- পদসংখ্যা: ১২৬
- যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/সমমান।
- গ্রেড ও বেতন: গ্রেড-২০, ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা
১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে।
আবেদন ফি:
- পদের ১–৬ নম্বর: ১০০ টাকা + ১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ = ১১২ টাকা
- পদের ৭ নম্বর: ৫০ টাকা + ১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ = ৬২ টাকা
- অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) প্রার্থীর ফি: ৫০ টাকা + ১২ টাকা = ৬২ টাকা
আবেদন ফি জমা দিতে হবে ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে।
আবেদন সময়সীমা
- আবেদন ফরম পূরণ ও ফি জমাদান শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০
- আবেদন শেষ: ১৫ মার্চ ২০২৬, বিকেল ০৫:০০



