tanaka
প্রচ্ছদচাকরীমৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মৎস্য অধিদপ্তরে ২৮৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরে ২৮৪টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ ১৬ ও ২০তম গ্রেডের ৭টি ক্যাটাগরিতে করা হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে ১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০টা থেকে।


চাকরির বিবরণ

  1. পদের নাম: হ্যাচারি সহকারী
    • পদসংখ্যা: ৫
    • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে অন্যূন এসএসসি/সমমান এবং মৎস্য বিষয়ে ডিপ্লোমা।
    • গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
  2. পদের নাম: ভান্ডার রক্ষক
    • পদসংখ্যা: ২
    • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন এইচএসসি/সমমান।
    • গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
  3. পদের নাম: গাড়িচালক
    • পদসংখ্যা: ৬
    • যোগ্যতা: জেএসসি/সমমান, ২ বছরের অভিজ্ঞতা, বৈধ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স (বিআরটিএ)।
    • গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
  4. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
    • পদসংখ্যা: ১৩৫
    • যোগ্যতা: এইচএসসি/সমমান, কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন, বাংলা ও ইংরেজিতে মিনিটে ন্যূনতম ২০ শব্দের গতি।
    • গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
  5. পদের নাম: ক্যাশিয়ার
    • পদসংখ্যা: ৪
    • যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি/সমমান, বেসিক কম্পিউটার কোর্স (MS Word, Excel, ই-মেইল, ইন্টারনেট)।
    • গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
  6. পদের নাম: ডেকহ্যান্ড (উচ্চস্কেল)
    • পদসংখ্যা: ৬
    • যোগ্যতা: ইনল্যান্ড মাস্টার বিষয়ে দ্বিতীয় শ্রেণির সার্টিফিকেট, সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।
    • গ্রেড ও বেতন: গ্রেড-১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
  7. পদের নাম: অফিস সহায়ক
    • পদসংখ্যা: ১২৬
    • যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি/সমমান।
    • গ্রেড ও বেতন: গ্রেড-২০, ৮,২৫০–২০,০১০ টাকা

বয়সসীমা

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে।


আবেদন প্রক্রিয়া

পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীরা আবেদন করবেন https://dof.teletalk.com.bd ওয়েবসাইটে।

আবেদন ফি:

  • পদের ১–৬ নম্বর: ১০০ টাকা + ১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ = ১১২ টাকা
  • পদের ৭ নম্বর: ৫০ টাকা + ১২ টাকা টেলিটক সার্ভিস চার্জ = ৬২ টাকা
  • অনগ্রসর শ্রেণি (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ) প্রার্থীর ফি: ৫০ টাকা + ১২ টাকা = ৬২ টাকা

আবেদন ফি জমা দিতে হবে ফরম জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে।


আবেদন সময়সীমা

  • আবেদন ফরম পূরণ ও ফি জমাদান শুরু: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, সকাল ১০:০০
  • আবেদন শেষ: ১৫ মার্চ ২০২৬, বিকেল ০৫:০০