ফিলিস্তিনের গাজায় ইসরাইলি আগ্রাসন দীর্ঘদিন ধরেই যুদ্ধাপরাধের সীমা ছাড়িয়ে গেছে। আলজাজিরার অনুসন্ধানে জানা গেছে, ইহুদিবাদী দখলদাররা এমন ধরণের বোমা ব্যবহার করছে যা মুহূর্তে ৩,৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উৎপন্ন করতে সক্ষম। এর ফলে মানুষের দেহ চোখের পলকে বাষ্পে পরিণত হয়ে যা
২০২৪ সালের ১০ আগস্ট ভোরে গাজার আল-তাবিন স্কুলে ইসরাইলি সেনারা হামলা চালায়। ধ্বংসস্তূপের মধ্যে ছেলের সন্ধান করতে গিয়ে ইয়াসমিন মাহানি নিজের স্বামীকে চিৎকার করতে দেখেন, কিন্তু কোনো চিহ্ন পাননি। তিনি বলেন, “আমি মসজিদের ভেতরে গেলাম এবং নিজেকে রক্ত ও মাংসের ওপর পা রাখতে দেখলাম। আমরা সাদের কোনো লাশ পাইনি, এমনকি দাফনের জন্য একটি টুকরোও নেই।”
হাজার হাজার ফিলিস্তিনির মতো মাহানি একজন, যাদের প্রিয়জন ইসরাইলি আগ্রাসনে অদৃশ্য হয়ে গেছে। এখন পর্যন্ত এই হামলায় প্রায় ৭২,০০০ মানুষ নিহত হয়েছে।
বাষ্পীভূত ফিলিস্তিনির সংখ্যা
আলজাজিরার ‘দ্য রেস্ট অব দ্য স্টোরি’ অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গাজার সিভিল ডিফেন্স ২,৮৪২ ফিলিস্তিনিকে নথিভুক্ত করেছে যাদের দেহ “বাষ্পীভূত” বা মিলিয়ে গেছে। ক্ষুদ্র রক্ত বা মাংসের অংশ ছাড়া আর কোনো অবশিষ্টাংশ পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ তাপীয় ও থার্মোবারিক অস্ত্রের ব্যবহারের জন্য এ ঘটনার দায়িত্ব ইসরাইলের ওপর দিচ্ছেন। এই অস্ত্রগুলো ৩,৫০০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ উৎপন্ন করতে সক্ষম।
ভয়াবহ ফরেনসিক হিসাব
গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, “আমরা একটি বাড়িতে প্রবেশ করি এবং সেখানে থাকা পরিবারের সদস্য সংখ্যা এবং উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা মিলাই। যদি পরিবার বলে পাঁচজন লোক ছিল এবং আমরা কেবল তিনটি দেহ পাই, তারপর রক্ত বা চামড়ার টুকরো ছাড়া কিছু না পাওয়া গেলে, বাকি দুজনকে ‘বাষ্পীভূত’ হিসেবে গণ্য করি।”
মুছে ফেলার রাসায়ন
তদন্তে প্রকাশ, ইসরাইলি মারণাস্ত্রের রাসায়নিক সংমিশ্রণ কয়েক সেকেন্ডে মানুষের শরীরকে ছাইয়ে পরিণত করে। রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ ভাসিলি ফাতিগারভ বলেন, “থার্মোবারিক অস্ত্র শুধু হত্যা করে না, পদার্থকে নিশ্চিহ্ন করে। সাধারণ বিস্ফোরকের বিপরীতে, এটি জ্বালানি মেঘ ছড়িয়ে বিশাল অগ্নিগোলক এবং শূন্যতা সৃষ্টি করে।”
রাসায়নিক মিশ্রণে অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম ও টাইটানিয়াম যুক্ত থাকায় তাপমাত্রা ২,৫০০–৩,০০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এই প্রক্রিয়ায় মানবদেহের ৮০% পানি সঙ্গে তীব্র চাপের কারণে তাৎক্ষণিকভাবে ফুটে যায়, টিস্যুগুলো বাষ্পে পরিণত হয়।
গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ড. মুনির আল-বুরশ বলেন, “এটি রাসায়নিকভাবেই অনিবার্য।”



