tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়দূরপাল্লার বাস চলাচল নিয়ে মালিক সমিতির সিদ্ধান্ত

দূরপাল্লার বাস চলাচল নিয়ে মালিক সমিতির সিদ্ধান্ত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর আগের দিন, অর্থাৎ ১১ ফেব্রুয়ারি (বুধবার) সারা দেশে দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ বাস-ট্রাক মালিক সমিতি।

রোববার (৮ ফেব্রুয়ারি) মালিক সমিতির সভাপতি রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ১১ ফেব্রুয়ারি বাস চলবে। তবে ওই দিনের টিকিটের চাহিদা তুলনামূলক কম। অন্যদিকে ১০ ফেব্রুয়ারির টিকিটের জন্য যাত্রীদের চাপ অনেক বেশি।

ভোটের দিন ১২ ফেব্রুয়ারি বাস চলাচল প্রসঙ্গে রমেশ চন্দ্র ঘোষ বলেন, ‘সেদিন অধিকাংশ সার্ভিস বন্ধ থাকতে পারে। বাস চলাচলের ওপর কোনো সরকারি নিষেধাজ্ঞা নেই। তবে বেশিরভাগ কর্মী ভোট দেওয়ার জন্য ছুটি চেয়েছেন। ভোটগ্রহণ শেষ হওয়ার পর রাতে সীমিত আকারে সার্ভিস চালু হতে পারে।’

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। এ বিষয়ে সম্প্রতি একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভোটের সময় ২৪ ঘণ্টার জন্য ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এছাড়া মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে টানা ৭২ ঘণ্টা। এতে দূরপাল্লার যানবাহন চলাচল নিয়ে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়।

সড়ক পরিবহণ আইন ২০১৮-এর ৩২ ধারার আওতায় ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত এসব যান চলাচলে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

এ ছাড়া ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

তবে জরুরি প্রয়োজন এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এসব বিধিনিষেধের ক্ষেত্রে শিথিলতা রাখা হয়েছে। একই সঙ্গে দূরপাল্লার যাত্রীবাহী বাস ও স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় যান চলাচলের ক্ষেত্রেও কিছুটা ছাড় থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।