tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিএখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন : জামায়াত আমির

এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘অনেকে এখন বেসামাল, মাঘ মাসে মাথা গরম করে লাভ নেই, চৈত্রমাস সামনে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কী করবেন? পুরা আউট হয়ে যাবেন।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে নওগাঁর এ টিম মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব, ইনশাআল্লাহ।

মায়েদের জন্য ঘরে চলাচলে, কর্মস্থলে সমস্ত জায়গায় তাদের জন্য নিরাপত্তা নিশ্চিত করব, ইনশাআল্লাহ। কোনো জালিম নারী জাতির কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। সেই বাংলাদেশ ইনশাআল্লাহ তৈরি করা হবে।’ 

শফিকুর রহমান বলেন, ‘মাথা ঠাণ্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন। শফিকুর রহমান বলেন, ‘মাথা ঠাণ্ডা রাখেন, মানুষকে বোঝার চেষ্টা করেন। ব্যাংক ডাকাতি আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আপস রফা হবে না। মামলা বাণিজ্য আমাদের খাসলত নয়, মামলা বাণিজ্য যারা করেছে, তাদেরও আইনের আওতায় আনা হবে।’ 

ডা. শফিকুর রহমান বলেন, ‘মায়েদের নিয়ে অনেকে ইদানীং অপমানজনক আচরণ করেন। আমি বিনয়ের সঙ্গে বলব, প্লিজ এগুলো করবেন না। আপনি এবং আমরা সবাই মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এসেছি, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছি, মায়ের বুকের বিছানায় মানুষ হয়েছি।