tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিফরিদপুরকে বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ফরিদপুরকে বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি তারেক রহমানের

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে এবং ফরিদপুরকে বিভাগে উন্নীত করা হলে যদি জনগণের উপকার হয় ও উন্নয়ন ত্বরান্বিত হয়, তবে ফরিদপুরকে বিভাগ করা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে—দেশের সব ক্ষমতার উৎস জনগণ। এই বিশ্বাস থেকেই দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়। তিনি জানান, ক্ষমতায় গেলে কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে সহজে বীজ, সার ও কীটনাশক পাওয়া যাবে।

নারী ও শিশুদের বিষয়ে তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে বিএনপি ‘ফ্যামিলি কার্ড’ চালুর উদ্যোগ নেবে। পাশাপাশি গ্রাম ও শহরের ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথকেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি। পানির সংকট নিরসনে ফরিদপুর অঞ্চলে পদ্মা সেতু সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমানের সফরকে ঘিরে জেলা শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামে। জনসভাস্থল ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়।