tanaka
প্রচ্ছদখেলারিশাদ ভক্তদের দুঃসংবাদ, পিএসএল থেকে ছেড়ে দেওয়া হয়েছে লাহোর কালান্দার্স

রিশাদ ভক্তদের দুঃসংবাদ, পিএসএল থেকে ছেড়ে দেওয়া হয়েছে লাহোর কালান্দার্স

লাহোর কালান্দার্স, যারা গত বছর চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে এবার নিলামের আগেই ছেড়ে দিয়েছে। গত মৌসুমে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে লাহোরের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন রিশাদ।

এবার পিএসএলে প্রথমবার ড্রাফট নয়, সরাসরি নিলাম অনুষ্ঠিত হবে। নতুন নিয়ম অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি চারজন খেলোয়াড় ধরে রাখতে পারবে। লাহোর কালান্দার্স সামাজিক যোগাযোগমাধ্যমে ধরে রাখা চার খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে— শাহিন আফ্রিদি (প্লাটিনাম), আবদুল্লাহ শফিক (ডায়মন্ড), সিকান্দার রাজা (গোল্ড) ও মোহাম্মদ নাঈম (সিলভার)। ইমার্জিং ক্যাটাগরিতে কেউ রাখা হয়নি।

রিশাদ সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে প্রথমবার খেলেছেন। ১২ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি।

এবার পিএসএলে নতুন দুটি দল যোগ হচ্ছে—হায়দরাবাদ ও শিয়ালকোট স্ট্যালিয়নস। ফলে ছয় দল থেকে লিগের সংখ্যা আট হবে। ইতোমধ্যেই ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস, কোয়েটা গ্লাডিয়েটর্স, পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস রিটেনশন তালিকা প্রকাশ করেছে। শিয়ালকোট স্ট্যালিয়নস তাদের দলে অস্ট্রেলিয়ার তারকা স্টিভেন স্মিথকে সই করিয়েছে।

পিএসএলের এবারের মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি, লিগ শুরু হবে ২৬ মার্চ এবং ফাইনাল হবে ৩ মে।