tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিদেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান

দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে: তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে নতুন জালেমের আবির্ভাব হয়েছে। তিনি বলেন, গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের নারী-পুরুষ মিলে মাঠে কাজ করেন, কিন্তু নতুন জালেমদের নেতা নারীদের নিয়ে কলঙ্কিত ভাষা ব্যবহার করেছেন। এরা ইসলামের রাজনীতি করে, অথচ নারীদের প্রতি এই ধরনের অসম্মান দেখাচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, “দুঃখের বিষয়, যারা জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, সেই দলের নেতারা আজকেও তাদের ভাষায় কথা বলছে। জনগণ তাদের গুপ্ত নামে চেনে।”

তিনি আরও বলেন, “যে দলের নেতারা দেশের মা-বোনদের প্রতি শ্রদ্ধা দেখান না, তাদের কাছ থেকে দেশের অগ্রগতি আশা করা যায় না। নারীদের পিছনে ফেলে বা ঘরে আবদ্ধ রেখে দেশ এগোবে না। উন্নত বাংলাদেশ গড়তে হলে নারী-পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।”

তিনি অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ব্যবহার করছে, বিভিন্ন প্রেসে জাল ব্যালট ছাপাচ্ছে। নির্বাচনের আগে যারা অনৈতিক কাজ করছে, তারা কীভাবে সৎ শাসন দিতে পারবে?

শহীদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তারেক রহমান বলেন, যারা গুম, খুন ও জুলাইয়ের ঘটনায় শহীদ হয়েছেন, তাদের প্রত্যাশা ছিল ১৬ বছরের বঞ্চনার পর মানুষের অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, বিগত ১৫ বছরে দেখা গেছে, জনগণের ভোট ও অধিকার কিভাবে সীমাহীনভাবে হরণ করা হয়েছে। এখনকার বাংলাদেশ জনগণের, দেশ চলবে জনগণের রায়ের ওপর।

বিএনপি চেয়ারম্যান বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে, যারা জবাবদিহি করে দেশ পরিচালনা করবে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর শেষে তারেক রহমান ফরিদপুরে যাচ্ছেন। সেখানে দুপুর ২টায় রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।