tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদখেলাটি-টোয়েন্টির এলিট ক্লাবে নাম লেখালেন ডি কক

টি-টোয়েন্টির এলিট ক্লাবে নাম লেখালেন ডি কক

টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে ১২ হাজার রান আছে কেবল দশজন ব্যাটারের। কুইন্টন ডি কক ১১তম ব্যাটার হিসেবে এই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন বৃহস্পতিবার।

তবে রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে ঢুকে পড়েছেন ডি কক। বৃহস্পতিবার রাতে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টে ৪৯ বলে ১১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। টি-টোয়েন্টিতে ৪৩০ ম্যাচে ৪১৬ ইনিংস খেলে ডি ককের রান এখন ১২ হাজার ১১৩। তার ঠিক ওপরেই আছেন ভারতের রোহিত শর্মা। ৪৬৩ ম্যাচের ৪৫০ ইনিংসে রোহিতের রান ১২ হাজার ২৪৮ রান।

এই তালিকায় সবার ওপরে ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই ব্যাটারের নামের পাশে ১৪ হাজার ৫৬২ রান। সেরা তিনে থাকা পরের দুই ব্যাটার হলেন একই দলের কাইরন পোলার্ড (১৪ হাজার ৪৮২) এবং ইংল্যান্ডের অ্যালেক্স হেলস (১৪ হাজার ৪৪৯ রান)।