tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২, কম ঝালকাঠি-১ আসনে

সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২, কম ঝালকাঠি-১ আসনে

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, সারাদেশে ৩০০টি সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার গাজীপুর-২ আসনে আর সবচেয়ে কম ঝালকাঠি-১ আসনে।

ইসির তথ্য বলছে, আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন।এরমধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন; নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন; আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ১২০ জন।

তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের ৩৬টি ওয়ার্ড ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত গাজীপুর-২ আসনে মোট ভোটার রয়েছেন ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন। যা আসনভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি।অন্যদিকে, রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে মোট ভোটার রয়েছেন ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। যা আসনভিত্তিক হিসাবে সবচেয়ে কম।

ইসির তথ্য অনুযায়ী, আসনভিত্তিক ভোটারের দিক থেকে ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন ভোটার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা-১৯ আসন। ৭ লাখ ২০ হাজার ৯৩৯ জন ভোটারের গাজীপুর-১ আসনটির অবস্থান তৃতীয়।

ভোটার তালিকা অনুযায়ী, ৮ লাখের বেশি ভোটার রয়েছে শুধু গাজীপুর-২ আসনে। ৭ লাখের বেশি ভোটার রয়েছে তিনটি আসনে—ঢাকা-১৯, গাজীপুর-১ ও নোয়াখালী-৪ আসন।