tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিঐক্যবদ্ধ থাকলে সব সমস্যার সমাধান সম্ভব: তারেক রহমান

ঐক্যবদ্ধ থাকলে সব সমস্যার সমাধান সম্ভব: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা যদি সবাই একসঙ্গে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই এলাকার আইনশৃঙ্খলা, রাস্তা-ঘাট, শিক্ষা ও অন্যান্য সমস্যার সমাধান ইনশাআল্লাহ সম্ভব হবে।

মঙ্গলবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির নেতাকর্মীরা।

কড়াইলবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, আপনাদের ওপর যদি কেউ অন্যায়, অত্যাচার বা নির্যাতন করে থাকে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কেউ আর জোর করে বিদ্যুৎ, পানি কিংবা গ্যাসের বিল আদায় করতে পারবে না। তবে এসব বাস্তবায়নের জন্য আপনাদের এই এলাকার সন্তানকে সহযোগিতা করতে হবে এবং আমার পাশে থাকতে হবে।

তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান, এই এলাকার সন্তান। আপনাদের সুখ-দুঃখ যেমন আমার, তেমনি আমার সুবিধা-অসুবিধার কথাও আপনাদের সঙ্গেই ভাগ করে নিতে চাই। আপনারা আমাকে যেমন বলবেন, আমিও আপনাদের সামনে আমার কথা তুলে ধরবো।

বিএনপির চেয়ারম্যান বলেন, একটি দলের দায়িত্বে থাকার কারণে সামনে নির্বাচনসংক্রান্ত কাজ শুরু হচ্ছে। ফলে আমাকে দেশের বিভিন্ন স্থানে যেতে হতে পারে এবং সব সময় এলাকায় থাকা সম্ভব নাও হতে পারে। তাই করজোড়ে অনুরোধ করছি, আজ যারা উপস্থিত থাকতে পারেননি, তাদের কাছে আমার এই বার্তাগুলো পৌঁছে দেবেন।

তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ ধীরে ধীরে এই এলাকার সব সমস্যার অবসান ঘটবে।