tanaka
প্রচ্ছদআদালতচানখাঁরপুল মামলার রায় পেছাল

চানখাঁরপুল মামলার রায় পেছাল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুল এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে না। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের নতুন তারিখ নির্ধারণ করেছেন; আগামী ২৬ জানুয়ারি এ রায় ঘোষণা করা হবে।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার জানান, “আমরা দুঃখিত, রায় প্রস্তুত হয়নি। আগামী ২৬ জানুয়ারি এটি ঘোষণা করা হবে।”

মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় ২৪ ডিসেম্বর, এবং ট্রাইব্যুনাল পূর্বে জানিয়েছিল যে রায় ২০ জানুয়ারি ঘোষণা করা হবে। রায় প্রস্তুত না হওয়ায় তা পুনর্নির্ধারণ করে ২৬ জানুয়ারি করা হলো।