tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীগুলশান থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

গুলশান থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদ এলাকার ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া রহমান মীম ওই এলাকাতেই বসবাস করতেন। তার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়া গ্রামে। তিনি মৃত শহীদ আলীর মেয়ে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মীম ঢাকার একটি বারে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন এবং তার একটি পার্লারের ব্যবসাও ছিল।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, পশ্চিম কালাচাঁদপুরের ওই ফ্ল্যাটে মীমের সঙ্গে আরেক তরুণী থাকতেন। তবে মরদেহ উদ্ধারের সময় ওই তরুণীকে পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।