tanaka
প্রচ্ছদজাতীয়ডেমরায় বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেমরায় বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ডেমরা থানার কোনাপাড়ার আদর্শবাগ এলাকার একটি বাসা থেকে আশা আক্তার (২৯) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) দিনগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আশা আক্তারের ভাই আব্দুল্লাহ জানান, তার বোন একটি বিউটি পার্লারে কাজ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিষয় থেকে এ ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

আশা আক্তার কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার গোছামারা এলাকার আবুল কালামের মেয়ে। কর্মসূত্রে তিনি ডেমরা থানার কোনাপাড়ার আদর্শবাগ এলাকায় বসবাস করতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।