tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতি৬ মাসে ব্যয় মাত্র ৪২ হাজার কোটি, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি...

৬ মাসে ব্যয় মাত্র ৪২ হাজার কোটি, ৮ বছরের মধ্যে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন

দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের ধীরগতি দেখা দিয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই–ডিসেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ব্যয় হয়েছে মাত্র ৪১ হাজার ৮৭৬ কোটি ৮৮ লাখ টাকা। অথচ চলতি অর্থবছরে মোট বরাদ্দ ২ লাখ কোটি। ফলে ৬ মাসে দেড় লাখ কোটি টাকার বেশি ব্যয় করতে হবে।

এই সময়ে এডিপি বাস্তবায়নের হার ১৭ দশমিক ৫৪ শতাংশ। এডিপি ব্যয়ের এই চিত্র গত আট অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।বুধবার (১৪ জানুয়ারি) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এডিপি বাস্তবায়নের হার ও ব্যয় উভয়ই কমেছে। গত অর্থবছরের প্রথম ছয় মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান, সরকার পতন এবং প্রশাসনে ব্যাপক অস্থিরতা থাকা সত্ত্বেও মন্ত্রণালয় ও বিভাগগুলো এডিপি খাতে ৫০ হাজার ২ কোটি টাকা ব্যয় করতে সক্ষম হয়েছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে ব্যয় কমেছে ৮ হাজার ১২৫ কোটি টাকা।